Home / সকল আপডেট / ৭ আগস্ট ২০২৪: ছবিতে ফিরে দেখা
৭ আগস্ট ২০২৪: ছবিতে ফিরে দেখা

৭ আগস্ট ২০২৪: ছবিতে ফিরে দেখা

ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর দুদিন পর, ৭ আগস্ট ঢাকায় দেখা যায়, শিক্ষার্থীরা দেয়াললিখন, পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। আবার বিভিন্ন দাবিতে অবস্থান, মানববন্ধন, সম্প্রীতির সমাবেশও হয়। ছবিতে দিনটির নানা মুহূর্ত ফিরে দেখা যাক।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রংতুলি হাতে দেয়াললিখনে ব্যস্ত এক শিক্ষার্থী
গণভবনের সামনে বড় একটি গাছ উপড়ে পড়ে আছে
গণভবন ও জাতীয় সংসদ ভবন থেকে জনতার নিয়ে যাওয়া মালামাল ফেরত নিতে উদ্যোগ। মানিক মিয়া অ্যাভিনিউয়ে
গণভবন–সংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরা
বিজয় সরণিতে ছাতা মাথায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে এই শিক্ষার্থী
ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে সড়কে প্ল্যাকার্ড হাতে এক শিক্ষার্থী। মানিক মিয়া অ্যাভিনিউয়ে
রাজধানীর শাহবাগ থানার নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা
গুম ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধানের দাবিতে রাজধানীর কচুক্ষেত এলাকায় স্বজনদের অবস্থান
শাহবাগে ফুটপাতে পরিচ্ছন্নতা অভিযান শিক্ষার্থীদের
সম্প্রীতি সমাবেশে শাহবাগের সড়কে গ্রাফিতি আঁকছেন তাঁরা
নয়াপল্টনের বিএনপির সমাবেশ
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ও ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।

About Editor Todaynews24

Check Also

ভারত-হাসিনা ইস্যুতে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে বসে শেখ হাসিনাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দিয়ে ভারত সরকার একদিকে বন্ধুত্ব ও অন্যদিকে বৈরী আচরণ একসঙ্গে টিকিয়ে রাখতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *