সর্বশেষ খবর
Home / সকল আপডেট / রাজবাড়ীতে র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্রসহ দুজন আটক
রাজবাড়ীতে র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্রসহ দুজন আটক

রাজবাড়ীতে র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্রসহ দুজন আটক

রাজবাড়ীতে গত বুধবার পৃথক অভিযান চালিয়ে বিদেশি সাব মেশিনগান, পিস্তল, ৩৪টি তাজা গুলিসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটক ব্যক্তিরা হলেন মো. মোমিন মোল্লা (৪০) ও হাসান আলী বিশ্বাস (৩৬)।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি

সংবাদ সম্মেলনে র‍্যাব-১০-এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহা. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোমিন মোল্লাকে (৪০) আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি স্টার্লিং সাব মেশিনগান, ২টি ম্যাগাজিন, ২৮টি তাজা গুলি এবং ২টি মুঠোফোন জব্দ করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, একই দিন রাত সোয়া ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজ–সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাসকে (৩৬) আটক করা হয়। তাঁর কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬টি তাজা গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র, ৪টি মুঠোফোন ও নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

মোহা. আসাদুজ্জামান বলেন, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক-সংক্রান্ত অপরাধ দমনে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

About Editor Todaynews24

Check Also

সানি দেওল বললেন: পাকিস্তান মাসি হবে, ভারত যদি মা হয়

পাটনায় এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলিউডের শক্তিমান অভিনেতা সানি দেওল তার আসন্ন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় । সেখানে তিনি ভারত-পাকিস্তান চিরায়ত বৈরী সম্পর্ক নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন। তবে সানি দেওল চিরায়ত রাজনৈতিক বিতর্ক এড়িয়ে দুই দেশের মানবিক বন্ধনের কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *