সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মুক্তিযোদ্ধা কোটার সনদে অসত্য তথ্য, ৪৪তম বিসিএসে এক প্রার্থীর সুপারিশ বাতিল
মুক্তিযোদ্ধা কোটার সনদে অসত্য তথ্য, ৪৪তম বিসিএসে এক প্রার্থীর সুপারিশ বাতিল

মুক্তিযোদ্ধা কোটার সনদে অসত্য তথ্য, ৪৪তম বিসিএসে এক প্রার্থীর সুপারিশ বাতিল

৪৪তম বিসিএস পরীক্ষার আওতায় নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত এক প্রার্থীর মনোনয়ন ও সুপারিশ বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মুক্তিযোদ্ধা কোটার সনদে অসত্য তথ্য প্রদান করার কারণে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে এই প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। বিসিএস পরীক্ষার মূল আবেদনসহ অন্যান্য ক্ষেত্রে দেওয়া তথ্য এবং মুক্তিযোদ্ধা কোটার প্রাধিকার দাবির সমর্থনে দেওয়া তাঁর বাবার মুক্তিযোদ্ধার সনদ যথাযথ প্রক্রিয়ায় যাচাই করা হয়। যাচাইয়ে ওই সনদ ও প্রার্থীর দেওয়া তথ্য ‘অসত্য ও মিথ্যা-বিভ্রান্তিকর’ বলে প্রতীয়মান হয়েছে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

About Editor Todaynews24

Check Also

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা পাকিস্তানের

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা পাকিস্তানের

এই জয়ে দুই টেস্ট সিরিজে সমতা এনেছে বাবর আজমের দল। প্রথম টেস্টে ক্যারিবীয়রা জিতেছিল ৯০ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *