সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মাদক সেবনের ভিডিও ভাইরাল: দল থেকে সেই বিএনপি নেতাকে অব্যাহতি
মাদক সেবনের ভিডিও ভাইরাল: দল থেকে সেই বিএনপি নেতাকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল: দল থেকে সেই বিএনপি নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। বিজ্ঞপ্তিতে ওই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

অব্যাহতি পাওয়া ওই নেতার নাম মিরন জমাদ্দার। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন। বিজ্ঞপ্তিতে সই করেন ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী।

এর আগে গতকাল মাদক সেবনের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে তাঁকে দুই ধরনের মাদক সেবন করতে দেখা যায়। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিরন জমাদ্দারের মুঠোফোনে একাধিকবার কল করা হয়, তবে সংযোগ পাওয়া যায়নি। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে গতকাল রাতে তাঁর এক ভিডিও বার্তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে তিনি দাবি করেন, ২০২২ সালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনের ভয়ভীতি দেখিয়ে ও চাপ দিয়ে তাঁকে মাদক সেবন করিয়েছেন। পরে তাঁরা ভিডিওটি ধারণ করেন। সেই ভিডিও এখন ছড়িয়ে দেওয়া হয়।

জানতে চাইলে রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে দল থেকে তাঁকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

About Editor Todaynews24

Check Also

যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করছে রুশ বাহিনী

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে। এই ইউনিটে ৬টি উৎক্ষেপণব্যবস্থা ও ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। সেগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালাতে পারে মস্কো। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ২০২৩ সালের শেষ দিক থেকে এ যুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *