সর্বশেষ খবর
Home / সকল আপডেট / কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা
কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

অভিনয়ে যেমন অনবদ্য, তেমনি প্রকৃতিপ্রেমেও আলাদা জয়া আহসান। অবসর পেলেই সময় কাটান নিজের বাগানে। সম্প্রতি হাতে কোদাল নিয়ে মাটি প্রস্তুত করার একটি ভিডিও প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়, আর প্রশংসায় ভাসতে থাকেন এই অভিনেত্রী।

জয়া আহসান

কয়েক ঘণ্টা আগে জয়ার ফেসবুক পেজে পোস্ট হওয়া ২ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ঢাকার পাশেই ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে নিজের বাংলোবাড়ির বাগানে কৃষিকাজ করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। মেকআপহীন, একেবারে সাধারণ পোশাকে একজন সহায়তাকারীর সঙ্গে মিলে গোবর সার মিশিয়ে দীর্ঘক্ষণ কোদাল চালাতে দেখা যায় তাঁকে। কাজের ফাঁকেই বাগানের গাছগুলোও ঘুরে দেখান তিনি। জানান, সেখানে রয়েছে জবা, ঘুমন্ত জবাসহ নানা প্রজাতির গাছ, যেগুলোর নিয়মিত পরিচর্যাও করেন নিজের হাতেই।

জয়া আহসান

ভিডিওটি প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৩০ লাখ ভিউ হয়েছে। এতে রিঅ্যাকশন পড়েছে প্রায় এক লাখ, মন্তব্য এসেছে তিন হাজারের বেশি এবং শেয়ার হয়েছে প্রায় এক হাজারবার।

জয়া আহসান

জয়ার এই স্বাভাবিক জীবনযাপন মুগ্ধ করেছে ফেসবুক অনুসারীদের। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সবাই এখন তোমার দেখাদেখি মাঠে নেমে পড়বে।’ আরেকজনের ভাষ্য, ‘সত্যি সব শিল্পীরা মাটিকে এত ভালোবাসে না। আপনাকে দেখে সত্যি অভিভূত হলাম। মাটির কাছে গেলে মনটাও মাটির মতো উর্বর থাকে।’ কেউ লিখেছেন, ‘মাটির মানুষ। মাটির সঙ্গে সম্পর্ক।’ রাজু আহমেদ নামে একজন মন্তব্য করেন, ‘সত্যিই আপনার এই কাজগুলো দেখতে ভালো লাগে এবং অনুপ্রাণিত করে। প্রাচুর্য আর আধুনিকতার মাঝেও মাটি আর শিকড়কে ভুলে যাননি।’ সাজিদুর রহমান নামে আরেকজন লিখেছেন, ‘শরীরচর্চাও হলো, আবার টাটকা শাকসবজিও খাওয়া হলো। কৃষিকাজকে ছোট করে দেখার কিছু নেই। ইউরোপ-আমেরিকার অনেক ধনী মানুষও শখের বসে কৃষিকাজ করেন।’

মাটি কাটছেন জয়া আহসান

ফিটনেস নিয়ে অবশ্য নিজের ভাবনাচিন্তার কথা আগেই জানিয়েছিলেন জয়া আহসান। প্রথম আলোর সঙ্গে আলাপে এর আগে তিনি বলেছিলেন, নিয়মিত জিমে যাওয়ার অভ্যাস তাঁর নেই। নতুন কোনো সিনেমার শুটিংয়ের আগে প্রয়োজন হলে কিছুদিন শরীরচর্চা করলেও প্রতিদিন জীবনের স্বাভাবিক কাজই তাঁর শরীরচর্চার অংশ হয়।

About Editor Todaynews24

Check Also

বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

জুলাই গণ-অভ্যুত্থানের কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *