সর্বশেষ খবর
Home / সকল আপডেট / পদ্মায় বুয়েট ছাত্র সানির মৃত্যুর ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৪২ বার
পদ্মায় বুয়েট ছাত্র সানির মৃত্যুর ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৪২ বার

পদ্মায় বুয়েট ছাত্র সানির মৃত্যুর ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৪২ বার

ঢাকার দোহারে মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে বুয়েটের ছাত্র তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এ নিয়ে ৪২ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল। আগামী ৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

আজ সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা দোহারের কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত নতুন এ তারিখ ঠিক করেন। প্রসিকিউশন বিভাগের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুনিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১৪ জুলাই দোহার উপজেলার মৈনট ঘাটে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হন বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী তারিকুজ্জামান সানি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হন। পরদিন ওই এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সেদিনই সানির বড় ভাই হাসানুজ্জামান দোহার থানায় হত্যা মামলা করেন। মামলায় সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে আসামি করা হয়। গ্রেপ্তারের পর বর্তমানে তাঁরা সবাই জামিনে রয়েছেন।

এই ১৫ জন হলেন শরিফুল হোসেন (২৭), সেলিম ইসলাম (২৬), শাকিল আহমেদ (২৫), মো. রুবেল (২৮), সজীব মিয়া (২৬), মো. মনিরুজ্জামান (২৭), মো. নাসির (২৫), মারুফ হোসেন (২৭), আশরাফুল আলম (২৫), জাহাঙ্গীর হোসেন (২৮), মো. নোমান (২৬), মো. জাহিদ (২৭), এটিএম শাহরিয়ার (২৮), মারুফুল হক (২৬) ও রফিকুজ্জামান (২৭)।

About Editor Todaynews24

Check Also

কানাডার চাকরির লোভ: প্রতারক থেকে সাবধান, জানুন কানাডার জব ভিসার প্রক্রিয়া

কানাডার চাকরির লোভ: প্রতারক থেকে সাবধান, জানুন কানাডার জব ভিসার প্রক্রিয়া

সম্প্রতি প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে নীলফামারীর কিশোরগঞ্জ থানা এলাকা থেকে এমনই একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে (মারিফুল ইসলাম ও বাচ্চা বাউ ওরফে হাসিনুর) গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছে। এই চক্রটি কানাডার ভুয়া ওয়ার্ক পারমিট, ভিসা অ্যাপ্রুভাল লেটার এবং অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটের আদলে তৈরি ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *