সর্বশেষ খবর
Home / সকল আপডেট / কোথাও নাহয়
কোথাও নাহয়

কোথাও নাহয়

পেরিয়ে এসেছি ভোরের নগরী কত
বিষাদ দেখেছি নিটোল মুখের কাছে
জোছনা ছড়িয়ে যে এল অভ্যাগত
মোমের মতন গলেই গেলাম আঁচে।

হয়তো অনেক বোঝার ব্যাপার তাই
ডাকতে চেয়েও থমকে গেলাম শেষে
অনেক কথায় ছড়িয়েছে রোশনাই
ইচ্ছেখুশির সাজার মতন দেশে।

এই যে একাই শীর্ণ জীবন দেখি
বইছে বাতাস উথলে ওঠার কালে
কেউ তো আবার স্বর্গে যাবার ঢেঁকি
কেউ তো জড়াল স্বপ্নের জঞ্জালে!

এই যে অনেক তিক্ত কথার বিষে
জ্বলছে আগুন নীরবে ও নিশ্চুপে
কোথাও নাহয় আমিও গেলাম মিশে
হাসির রেখায় মনের সহজ রূপে।

About Editor Todaynews24

Check Also

আজ ২২ ক্যারেটের স্বর্ণের দাম যত টাকা

সবশেষ সমন্বয়ের পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২ আগস্ট) সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে। এর আগে গত ৩১ জুলাই সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। নতুন এই দাম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *