সর্বশেষ খবর
Home / সকল আপডেট / অন্য প্রাণীর রক্ত কি মানুষের দেহে ব্যবহার করা যায়
অন্য প্রাণীর রক্ত কি মানুষের দেহে ব্যবহার করা যায়

অন্য প্রাণীর রক্ত কি মানুষের দেহে ব্যবহার করা যায়

যেহেতু রক্তের সঙ্গে অনেক ধরনের উপাদান থাকে, সেজন্য মানুষ ও পশুর রক্তের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই পশুর রক্ত মানুষের শরীরে ব্যবহার করা যায় না। এতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আগে অন্য প্রাণীর দেহের রক্তের সিরাম বা ইনসুলিন ব্যবহার করা হতো। কিন্তু পরে দেখা গেল দেহে ভীষণ প্রতিক্রিয়া হয়। তাই এখন আর অন্য প্রাণীর রক্তের কোনো উপাদান বা ইনসুলিন ব্যবহার করা হয় না। প্রাণীদেহের রক্তে যেসব অ্যান্টিজেন থাকে, সেগুলো মানুষের শরীর গ্রহণ করে না। ফলে নেগেটিভ প্রতিক্রিয়া দেখা দেয়। তা ছাড়া অন্য প্রাণীর রক্ত ব্যবহার করলে নিরাময়ের অযোগ্য অসুখ-বিসুখ দেখা দেয়, যা মানব প্রজাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। সে জন্য অন্য প্রাণীর দেহের রক্ত মানুষের শরীরে ব্যবহার করা যায় না।

About Editor Todaynews24

Check Also

তথ্যহীনতার সংকট: পুঁজিবাজারের সুরক্ষায় ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন কেন অপরিহার্য

তথ্যহীনতার সংকট: পুঁজিবাজারের সুরক্ষায় ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন কেন অপরিহার্য

বিনিয়োগকারীরা যখন সঠিক তথ্য পান না, তখন বাজার চলে গুঞ্জন ও ফাটকাবাজির ওপর। এতে বাজারের স্বাভাবিক গতিপ্রকৃতি ব্যাহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *