সর্বশেষ খবর
Home / সকল আপডেট / হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা) আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮২০ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গ নিয়ে ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, ও বরিশালে একজন করে শিশু মারা যায়। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭২৫ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪২ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৯৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।

About Editor Todaynews24

Check Also

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ডাকঘরের ‘লেটার রাইটার’

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ডাকঘরের ‘লেটার রাইটার’

৬০ জনের বেশি গ্রাহকের কোটি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে ‘লেটার রাইটার’ শিহাব মৃধা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *