সর্বশেষ খবর
Home / Uncategorized / সাধ্যের বাইরে যাচ্ছে নিত্যপণ্য

সাধ্যের বাইরে যাচ্ছে নিত্যপণ্য

  1. অর্থ-বাণিজ্য | Today News 24

উচ্চ মূল্যস্ফীতির চাপে ভঙ্গুর হয়ে পড়ছে দেশের অর্থনীতি। জ্বালানি তেল, গ্যাস, যাতায়াত ভাড়া থেকে শুরু করে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। আয় না বাড়লেও প্রতিদিন বাড়ছে সংসারের খরচ, ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোকে হিসেব করে চলতে হচ্ছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতা কমলেও পণ্যের দাম কমেনি। অনেকেই এখন বড় প্যাকেটের বদলে ছোট প্যাকেট কিনছেন, কেউ কেউ আবার প্রয়োজন ছাড়া অতিরিক্ত কিছু কিনতেই পারছেন না। টিসিবির ট্রাকেও দেখা গেছে দীর্ঘ লাইন।

বিশেষজ্ঞদের মতে, সীমিত আয়ের মানুষের কষ্ট কমাতে বাজার মনিটরিং ও খাদ্যবান্ধব কর্মসূচি আরও জোরদার করা জরুরি।

সবজি, মাছ, ডিম, চাল ও ডালের বাজারেও বেড়েছে দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

About Editor

Check Also

শিকলে বেঁধে নাতিকে নিয়ে টিসিবির ট্রাকের লাইনে নিরুপায় সালেহা বেগম

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও Eng By using …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *