Home / জাতীয় / রাজনীতি / নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে: শফিকুল আলম

নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে: শফিকুল আলম

নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে করা ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কি হতে পারে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন- ২০২৫ এর ডিসেম্বর বা ২৬ এর ৩০ জুনের মধ্যে নির্বাচন। সুনির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দেবে।’

এ সময় শফিকুল আলম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি পদোন্নতিতে ব্যাপক ঘুষ লেনদেন হয়। শিক্ষাখাতের দুর্নীতি বন্ধ করা হবে। সেই সঙ্গে পুরো শিক্ষাখাতের গুণগত পরিবর্ত আনতে চায় অন্তর্বর্তী সরকার।’

শিক্ষাখাতে সংস্কারের জন্য শিক্ষা কমিশন গঠন করা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে।ক্লাস নাইন এবং ক্লাস টেনের টেক্সট বুক পরিমার্জন করে আধুনিক করা হবে।’

শফিকুল আলম বলেন, ‘ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস/মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন করা হবে। আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে। বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষা খাতে বরাদ্দ খুবই কম। গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে কিন্তু শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে।’

About Editor Todaynews24

Check Also

স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটিতে আগে ভোট চায় জামায়াত

স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটিতে আগে ভোট চায় জামায়াত

স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আগে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর সিটিতে দলটির সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ রোববার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেলিম উদ্দিন এ কথা বলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন বলেন, স্থানীয়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *