৫ আগস্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) যেভাবে সহায়তা করেছে তাতে দেশ এখন একটা নিরাপদ জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার দুপুরে সাভারের বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ট্রেনিং অ্যাকাডেমির অ্যাকাডেমিক ভবন উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের …
Read More »খালাস পেলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। চাঁদাবাজির মামলায় দেওয়া সাত বছরের কারাদণ্ড থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এদিন আবেদনের পক্ষে ছিলেন …
Read More »৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ২৮ রাষ্ট্রদূত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ই্ইউ মিশন প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও মহাপরিচালক (পাবলিক ডিপ্লোম্যাসি উইং) মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী …
Read More »শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞা
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘৃণা, বিদ্বেষ ও উস্কানীমূলক (হেইট স্পিচ) সব ধরনের (লিখিত, অডিও-ভিডিও) বক্তব্য-বিবৃতি প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমসহ সব ধরনের মাধ্যম থেকে তাঁর প্রচার-প্রকাশিত বক্তব্য-বিবৃতি অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, …
Read More »কর্নেল অলি: আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে। অলি আহমদ বলেন, আমরা যদি …
Read More »যুবদল নেতা শামীম হত্যা: আওয়ামী লীগের রোকেয়া ও মোস্তফা রিমান্ডে
যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামান ও কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি, সাবেক কাউন্সিলর জামাল মোস্তফার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দেন। আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রোকন বলেন, তাদের কারাগার …
Read More »ভারতে বাংলাদেশ মিশনে হামলা: যা বললেন তারেক রহমান
সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা ও আগুন দেওয়ার ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেইসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লেখেছেন, শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় কিছু মহলে অপপ্রচার ও বিদ্বেষমূলক মন্তব্যের প্রবণতা বাড়ছে। …
Read More »প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ আজ
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার সংলাপে বসবে বিএনপি। ৫ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন …
Read More »৪ ডিসেম্বর, জাতীয় ঐক্যের ডাক দিলেন ড. ইউনূস
জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এ নিয়ে আলোচনা করতে আজ ছাত্রদের সঙ্গে, আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) রাজনৈতিক নেতাদের সঙ্গে এবং পরদিন বৃহস্পতিবার …
Read More »জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের যে নির্বাচন হবে, এটি এত সহজ হবে না। এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হতে যাচ্ছে। মানুষের ধ্যান-ধারণার পরিবর্তন হয়েছে। কেউ যদি কোনো ভুল করে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। সোমবার (২ ডিসেম্বর) দিনব্যাপী …
Read More »