Tuesday , 10 March 2026 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের আমদানি-রপ্তানিসহ বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে স্বাভাবিক আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।
তিনি জানান, বড়দিন উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ ছাড়াও বন্ধ আছে বন্দরের সকল কার্যক্রমও। একদিন বন্ধের পর আবারো আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, বড়দিন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

About Editor Todaynews24

Check Also

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এদিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *