Sunday , 15 February 2026 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / স্ত্রী-ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুদকের মামলা

স্ত্রী-ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী ভাইয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি থেকে মামলাগুলো দায়ের করা হয়েছে।

দুদক মহাপরিচালক মো: আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার তার স্ত্রী শিরিন আক্তার ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং তার ভাই হারুন অর রশীদের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

About Editor Todaynews24

Check Also

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এদিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *