Tuesday , 10 March 2026 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / পোষ্য কোটা বাতিলের দাবি জানালেন: সারজিস আলম

পোষ্য কোটা বাতিলের দাবি জানালেন: সারজিস আলম

এবার পোষ্য কোটা বাতিলের দাবি জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

সারজিস আলম তার পোস্টে লিখেছেন, ‘পোষ্য কোটা নামক তেলা মাথায় তেল দেওয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে। ’

জানা যায়, বাংলাদেশের অধিকাংশ চাকরির পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সংরক্ষণ করা হয়ে থাকে।

এ নিয়ে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।

চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন সময় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এরই ধারাবাহিকতায় এবার পোষ্য কোটা বাতিল চাইলেন সারজিস আলম।

About Editor Todaynews24

Check Also

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এদিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *