Tuesday , 10 March 2026 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / খেলাধুলা / আবারও পেনাল্টি মিস করে এমবাপ্পে

আবারও পেনাল্টি মিস করে এমবাপ্পে

কঠিন সময় সতীর্থর পাশে থাকবেন, এটাই স্বাভাবিক। জুড বেলিংহামও ঠিক তা-ই করেছেন। কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করার পর তাকে বুকে টেনে সান্ত্বনা দেন ইংল্যান্ডের মিডফিল্ডার। তবে এমবাপ্পের বুকের ভেতরের দাউ দাউ করে জ্বলা আগুন যে শান্ত হয়নি তা নিশ্চিত।

অ্যাথলেটিকো বিলবাওর কাছে ২-১ গোলে হারার পর যা বলেছেন এমবাপ্পে তাতে তেমনি ইঙ্গিত পাওয়া গেছে। বুকের ভেতরের আগুনটা নিজেই নেভাতে চান তিনি।

দেখিয়ে দিতে চান তিনি কে? টানা দ্বিতীয় পেনাল্টি মিস করা ফরাসি অধিনায়ক দলের হারের ব্যর্থতার দায়ও নিজের কাঁধে নিয়েছেন।

এবারের মৌসুমে ২০ ম্যাচ খেলে ১০ গোল করা এমবাপ্পে বলেছেন, ‘ছোটখাটো ভুলের কারণে যেখানে ম্যাচের ফল বদলে যায়, সেখানে এমন বড় ভুলে বাজে ফল।

ব্যর্থতার পুরো দায় নিচ্ছি। কঠিন সময়। তবে এমন পরিস্থিতি বদলের এটাই সঠিক সময়। সঙ্গে দেখিয়ে দেব কে আমি?’

গতকাল অ্যাথলেটিকো বিলবাও কাছে প্রথমেই গোল হজম করে রিয়াল।

তবে ৬৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেলেও পেলান্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। ডান দিকে শট নিলে বিলবাওর গোলরক্ষক আটকিয়ে দেন।
একই রকম শট নিয়ে গেতাফের বিপক্ষেও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। পরে বেলিংহাম সমতায় ফেরালেও রিয়ালের ফেদে ভালভার্দের ভুলে জয়সূচক গোল পায় বিলবাও।

About Editor Todaynews24

Check Also

খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো

জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে রংপুর বিভাগের প্রতিপক্ষ হতে খুলনা বিভাগের সামনে লক্ষ্যটা বড় ছিল না। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *