এ দুজনকে নিয়েই ২৬ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ইউরোপের বাইরে থেকে শুধু মেসি-রোনালদোই জায়গা পেয়েছেন।
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে পাড়ি দেন রোনালদো। আর একই বছরের জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।
কদিন আগে ফিফা দ্য বেস্টের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থেকে আলোচনায় এসেছিলেন মেসি। আর এবার ফিফপ্রোর বর্ষসেরা একাদশের তালিকায় পাওয়া গেল মেসি-রোনালদো দুজনেরই উপস্থিতি।
ফিফপ্রোর এই একাদশ নির্বাচনে ভোট দেন ফুটবলাররাই। যেখানে সর্বোচ্চ ১৭ বার একাদশে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি।
আর পর্তুগিজ মহাতারকা রোনালদো জায়গা পেয়েছেন ১৫ বার। ২০০৭ সাল থেকে মেসি প্রতিবারই এই একাদশে জায়গা পেয়েছেন। অন্যদিকে রোনালদো ২০২২ ও ২০২৩ সালে এই একাদশে জায়গা না পাওয়ায় মেসির চেয়ে পিছিয়ে পড়েছেন।
এদিকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ২৬ জনের ১১ জনই ইংলিশ প্রিমিয়ার লিগের, যা কিনা যেকোনো লিগের মধ্যে সর্বোচ্চ। তালিকায় শুধু ম্যানচেস্টার সিটি থেকেই স্থান পেয়েছেন ৭ জন।
তারা হলেন এদেরসন, রুবেন দিয়াজ, কাইল ওয়াকার, রদ্রি, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন ও আর্লিং হলান্ড।
তবে ক্লাব হিসেবে সিটির ওপরে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগবিজয়ীদের মধ্যে থেকে ৮ জন জায়গা পেয়েছেন এ তালিকায়। যেখানে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র—দুজনই আছেন।