সর্বশেষ খবর
Home / বিনোদন / শাকিবের বাসায় ঢুকতে মানা অপু–বুবলীর- পাত্রী খুঁজছে পরিবার!
শাকিবের বাসায় ঢুকতে মানা অপু–বুবলীর- পাত্রী খুঁজছে পরিবার!

শাকিবের বাসায় ঢুকতে মানা অপু–বুবলীর- পাত্রী খুঁজছে পরিবার!

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান কয়েক বছর ধরেই ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় আছেন। কারণ তার জীবনের সঙ্গে জড়িয়ে আছেন সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর নাম। তারা বিভিন্ন সময়ে গণ মাধ্যমে নায়কের ব্যক্তি জীবন নিয়ে কথা বলেন। অন্যদিকে বিচ্ছেদের দুই অধ্যায় কাটিয়ে অভিনয় নিয়েই ব্যস্ত তিনি। সঙ্গে পালন করছেন দুই সন্তান আব্রাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব। তবে এবার শোনা যাচ্ছে শাকিবকে বিয়ে দিতে পাত্রী খুঁজছে তার পরিবার

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে অনেক আগেই দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন শাকিব খান। তবে এখনও মাঝেমধ্যেই বিভিন্ন মিডিয়ায় শাকিবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে হরহামেশাই কাদা ছোড়াছুড়ি করেন এ দুই নায়িকা। যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছে। তাদের এমন কাণ্ডে বিরক্ত শাকিব খান ও তার পরিবার।

আইনজীবীর পোশাকে পিয়ার হাসি ভাইরাল, কী বলছেন অভিনেত্রী 

এমন পরিস্থিতিতে দ্রুতই এই নায়ককে আবারও বিয়ে দিতে চায় পরিবার। ইতোমধ্যে শাকিবের মতামত নিয়ে তার মা, বাবা, বোন, বোনজামাই সবাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন। তাই এ অভিনেতার বিয়েকে কেন্দ্র করে অপু-বুবলীকে বাসায় আসতেও বারণ করেছে তার পরিবার।
সুত্র থেকে জানা যায়, নায়কের পরিবার চাচ্ছে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব। এ কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান।
সূত্র জানায়, শাকিবের জীবনে তারা (অপু বিশ্বাস ও বুবলী) সাবেক হওয়ার সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকে। এতে করে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। পরিবারের এমন সিদ্ধান্তে শাকিবের সম্মতি রয়েছে।
শাকিবের ওই পারিবারিক সূত্র আরো জানায়, প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে শাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলী। নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে, এ কারণে শাকিব কিছু বলেন না। তবে গত ঈদে বুবলী যা যা বলেছেন, এতে শাকিব রাগ করেছেন। কলকাতায় গিয়েও বুবলী সাক্ষাৎকারে বলেছেন, শাকিব তার সিনেমার কাজে খুশি, যা পুরোপুরি মিথ্যাচার। এতে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন শাকিব ও তার পরিবার।

যেহেতু অপু-বুবলী দুজনেই অতীত, এ কারণে শাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে চলতি বছরই। সূত্রে এ-ও জানা গেছে, শাকিব নাকি পরিবারেই ইচ্ছেমতোই বিয়ে করতে চান। পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন। কারণ, আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর সে ভুল করতে চান না তিনি।

এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের গুঞ্জন শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব।

 

AM International School AMJ Group Bangladesh Education News Education Policy Eid Reunion 2026 Jahangir Alam Jitu Primary Education Bangladesh sakib zahad অপু অপু বিশ্বাস আপত্তিকর আলিয়া ঈদ আয়োজন ঈদ পুনর্মিলনী এ এম জে গ্রুপ কর্পোরেট অনুষ্ঠান কাজলরেখা গায়িকা চঞ্চল চৌধুরীর । ছবি জাহাঙ্গীর আলম জিতু ঢাকাই সিনেমা তাসনিয়া ফারিণ তাহসান তুফান নির্বাচন পাঠ্যসূচি ফাগুন দিনের বাংলা বাংলাদেশ বাংলাদেশ কর্পোরেট ইভেন্ট বিশ্ববিদ্যালয় বুবলী ভাইরাল শাকিব শাকিব খান