সর্বশেষ খবর
Home / আন্তর্জাতিক / বাংলাদেশের ড্রোন মোতায়েন, সতর্ক অবস্থানে দিল্লি

বাংলাদেশের ড্রোন মোতায়েন, সতর্ক অবস্থানে দিল্লি

ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশে। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত। সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। 

এতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা-দিল্লির সম্পর্কে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে, এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়েচড়ে বসেছে ভারত।

সূত্রের দাবি, ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বায়রাক্টার টিবি-২ নামের মানবহীন একটি ইউএভি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। যা যাচাই করে দেখছে দিল্লি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইন্ডিয়া টুডে বলছে, সীমান্তে মোতায়েন করা এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশের সেনাবাহিনী।

যদিও ঢাকা জানিয়েছে তারা প্রতিরক্ষার উদ্দেশেই সীমান্তে এই ড্রোন মোতায়েন করেছে। তবে সীমান্তে এমন ড্রোন স্থাপনের কৌশলগত তাৎপর্য ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তারা দাবি করছে, হাসিনার পতনের পর থেকেই সীমান্ত এলাকায় পা রাখতে শুরু করেছে বাংলাদেশের কথিত চরমপন্থিরা।

ভারতের গোয়েন্দাদের দাবি উগ্রপন্থি ও চোরাকারবারিদের ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিতে চাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহল।

ইন্ডিয়া টুডেকে ভারতের এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, হাসিনার পতনে তারা বেশ উদ্বিগ্ন। কেননা তার পতনের পর সীমান্ত এলাকায় ভারতবিরোধী উপাদানগুলো সক্রিয় হয়েছে।

এমন রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে ড্রোন মোতায়নের বিষয়ে দিল্লিকে আরও সতর্ক অবস্থান নিতে হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

About Editor Todaynews24

Check Also

গাজায় ত্রাণের ট্রাক উল্টে অন্তত ২৫ জনের প্রাণ গেল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্যের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের ওপর উল্টে পড়ে একটি ত্রাণবাহী ট্রাক, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *