সর্বশেষ খবর
Home / বিনোদন / নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

নির্মাতা শাহনেওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন ‘পাগলের সুখ মনে মনে’ নাটকটি। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জুটি নিলয় আলমগীর হিমি। নাটকটি কালবেলা ড্রামা চ্যানেলের প্রথম নাটক হিসেবে নতুন বছরের প্রথম দিনেই প্রকাশিত হয়েছে।

এ নাটক নিয়ে নিলয় বলেন, ‘এ গল্পে আমাকে একপ্রকার পাগল বলতে পারেন। কারণ আমি সবকিছুতে প্রতিবাদ করি। যেমন ধরুন কেউ গাছের পাতা ছিঁড়ুক বা রাস্তায় বসে থাকা কুকুরকে লাথি দিক, সবকিছুতেই আমি বাধা দিই। এ গল্পের মাধ্যমে আমরা এমন একটা বার্তা দিতে চাই, যা আমাদের সমাজের অনেক অসংগতির চোখ খুলে দেবে।’

গল্পে নিলয়ের পাশাপাশি রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি, যার চরিত্রটি শান্তশিষ্ট ও সংবেদনশীল। হিমি বলেন, ‘গল্পের কেন্দ্রবিন্দু নিলয় হলেও আমার চরিত্রে আবেগের একটি গভীরতা রয়েছে, যা দর্শকের মন ছুঁয়ে যাবে।’

গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা শাহনেওয়াজ রিপন বলেন, ‘সমাজের সাধারণ মানুষের সংকীর্ণ মনোভাব নিয়ে এ গল্প। আমাদের মধ্যে যিনি ভিন্ন কিছু করার চেষ্টা করেন, তাকেই আমরা সমাজের মূল স্রোত থেকে দূরে ঠেলে দিই। কিন্তু দিন শেষে সে ব্যতিক্রমী মানুষটির কাজই আমাদের চোখ খুলে দেয়। এ নাটকের মাধ্যমে সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছি।’

নিলয়-হিমির সঙ্গে আরো রয়েছেন তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই। এ গল্পে শুধু অভিনয়শিল্পীই নন, এসআর মজুমদার নাহিদ, জাকিউল ইসলাম রিপন, জোবায়ের ইবনে বকর, সোহেল হাসান ও শাহনেওয়াজ রিপনের মতো নাট্যনির্মাতারাও চরিত্র রূপায়ণে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন, যা দর্শকের জন্য বাড়তি আনন্দের খোরাক হয়ে থাকবে।

About Editor Todaynews24

Check Also

প্রথমবারের মতো ঢাকায় আসছে পাকিস্তানের ব্যান্ড কাভিশ

২০২৪ সালের শেষদিকে ঢাকার কনসার্টে অংশ নেয় পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’। এরপর এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *