সর্বশেষ খবর
Home / পরিবেশ / ‎ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর বিল থেকে উদ্ধার
ফারিয়া তাসনিম জ্যোতি। ছবি: সংগৃহীত

‎ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর বিল থেকে উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ ‎মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে গাজীপুরা টেকপাড়া বিলে তল্লাশি চালিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ‎

‎এর আগে গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন। তিনি মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ নামের একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ‎

‎টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে তৃতীয় দিনের মতো ডুবুরি দল টঙ্গীর গাজীপুরা এলাকার টেকপাড়া বিলে তল্লাশি চালিয়ে নিখোঁজ নারীর লাশ উদ্ধার করে। তাঁর লাশ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

‎টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

About todaynews24

Check Also

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ৬০০ ছুঁইছুঁই

Today News 24 হামের ভয়াবহ প্রাদুর্ভাব, দেশে শিশুমৃত্যু প্রায় ৬০০ ছুঁইছুঁই দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *